ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

ভেনেজুয়েলায় সংলাপের যেকোনো উদ্যোগকে স্বাগত জানালেন কারাবন্দি সাবেক নেতা মাদুরো

  • আপডেট সময় : ১১:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 18
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক নেতা নিকোলাস মাদুরো ‘সংলাপের যেকোনো পথকে’ স্বাগত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সমর্থনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিনিধির সঙ্গে বিরোধী নেতাদের মধ্যে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

বামপন্থী নেতা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের একটি আটককেন্দ্রে মাদক ও অবৈধ অস্ত্র পাচার-সংক্রান্ত অভিযোগে বিচারের অপেক্ষায় রয়েছেন। তবে তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

কারাকাস থেকে বার্তা সংস্থা এ খবর জানায়।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘আমরা এমন যেকোনো সংলাপের পথকে স্বাগত জানাই, যা ভেনেজুয়েলার জনগণের মধ্যে শান্তি, সহাবস্থান ও পুনর্মিলনকে সুসংহত করতে সহায়তা করবে।’

বার্তায় আরও বলা হয়, ‘জাতীয় পুনর্জাগরণকে যদি আমাদের অভিন্ন লক্ষ্য হিসেবে দেখি, তাহলে সেটি বৈচিত্র্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং সবার অন্তর্ভুক্তির কথাই বলে।’

৬৩ বছর বয়সি মাদুরো কারাগার থেকে কীভাবে এই বার্তা প্রকাশ করেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে বিচার শুরুর অপেক্ষায় থাকলেও তিনি নিয়মিত তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তার ছেলে ও আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা এক্সে সাবেক প্রেসিডেন্টের বার্তাটি পুনরায় পোস্ট করেন।

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে অনুমোদন দেয়।

রড্রিগেজ বর্তমানে ওয়াশিংটনের তীব্র চাপের মধ্যে দেশ পরিচালনা করছেন। যুক্তরাষ্ট্র চায়, ভেনেজুয়েলা তাদের তেল, খনিজ ও অন্যান্য সম্পদে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর জন্য দেশটি উন্মুক্ত করুক।

এ ছাড়া ভেনেজুয়েলায় ভবিষ্যৎ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সহায়ক হতে পারে-এমন একটি রাজনৈতিক সংলাপও এগিয়ে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মাদুরোর এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভেনেজুয়েলা সরকার ও বিরোধী পক্ষ শনিবার ঘোষণা দিয়েছে যে, রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর-সংক্রান্ত আলোচনা আগামী সপ্তাহে কারাকাসে সরাসরি শুরু হওয়ার কথা রয়েছে।

জাতীয় পরিষদের প্রধান, সরকারের প্রধান আলোচক এবং অন্তর্বর্তী প্রেসিডেন্টের ভাই হোর্হে রড্রিগেজ বলেন, বিরোধী নেতা দিনোরাহ ফিগুয়েরার সঙ্গে টেলিফোনে আলাপের পর বৈঠকের সময় চূড়ান্ত করা হয়েছে।

তবে এই আলোচনায় ভেনেজুয়েলার বিরোধী শিবিরের প্রধান নেতা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো অংশ নিচ্ছেন না। তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় তিনি কোনো বাধা সৃষ্টি করবেন না।

বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদের অধিকারী হলেও ভেঙে পড়া অর্থনীতির দেশ ভেনেজুয়েলা, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আরও অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

গত জুনের ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, দেশটির সংকট আরও গভীর করেছে।

হোর্হে রদ্রিগেজ জানান, আলোচনায় ভূমিকম্প-পরবর্তী সহায়তা, ‘গণতন্ত্রের শক্তিশালীকরণ’ এবং রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেনেজুয়েলায় সংলাপের যেকোনো উদ্যোগকে স্বাগত জানালেন কারাবন্দি সাবেক নেতা মাদুরো

আপডেট সময় : ১১:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬