ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইতালির রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

  • আপডেট সময় : ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০৬ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বাসস’কে জানান, ফ্লাইটটি আজ দুপুর ১২টা ৩০ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

বিমানের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় মেরামত, কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষে শনিবার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরের উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা যাত্রার পর রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সেখান থেকে উড়তে পারছিল না। পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শনিবার রাতে জানান, ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ যাত্রীকে রোমের বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছিল। বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়। তিনি জানান, অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী ও শিশুদের বিশেষ যত্ন নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধেরও ব্যবস্থা করা হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হয়।

দীর্ঘ সময়ের এ বিঘ্নের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত যাত্রীদের হোটেলে থাকা, খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালির রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আপডেট সময় : ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬