ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শত কোটি টাকার মালিক সাব-রেজিস্ট্রার নুরুল আমিনের দুর্নীতির পাহাড় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: নামকরণের প্রেক্ষাপট ও ভারত-বাংলাদেশ উপকূলে বর্তমান প্রভাব এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার শুনানি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ শিশুদের চেয়ে বয়স্কদের সংখ্যা বাড়ল চীনে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফেরেননি মুশফিক গাজীপুরে বাবার মৃত্যু: পলাতক ছেলে ফোন চার্জ দিতে গিয়ে আটক মেয়াদ শেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসুর, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ইসরাইলের নির্বাচনে রেকর্ড ১৮টি আসন পেতে পারে আরব দলগুলো

ফ্রান্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা, লাখ লাখ মানুষের তথ্য চুরি

  • আপডেট সময় : ০১:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফ্রান্সের কর বিভাগ ও ভূমি নিবন্ধন দপ্তরের কম্পিউটার সিস্টেমে হামলা চালিয়ে হ্যাকাররা। লাখ লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় ও করসংক্রান্ত তথ্য চুরি করেছে তারা। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের পাবলিক ফাইন্যান্সের মহাপরিদপ্তর (ডিজিএফআইপি) শুক্রবার জানায়, জুন ও জুলাইয়ে তাদের কম্পিউটার ব্যবস্থায় পৃথক দুটি সাইবার হামলা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে একটি হ্যাকার গোষ্ঠী এসব হামলা চালানোর দাবি করেছিল।

ডিজিএফআইপি জানায়, জুনের প্রথম হামলায় অন্তত ৬ লাখ ৭৮ হাজার ব্যক্তি ও পেশাজীবী অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে। এসব তথ্যের মধ্যে ছিল নাম, আয়ের হিসাব সংক্রান্ত তথ্য এবং পরিশোধ করা করের হার।

জুলাই মাসে দ্বিতীয় হামলায় ২ লাখ ভূমি নিবন্ধন অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ‘জিরোবাইটস’ নামে একটি হ্যাকার গোষ্ঠী এর আগে দাবি করেছিল, তারা ২ লাখ ৫০ হাজার ভূমি নিবন্ধন অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে। এসব অ্যাকাউন্টের সঙ্গে জমি ও সম্পত্তির মালিক প্রায় ২০ লাখ মানুষের তথ্য জড়িত বলে দাবি করেছে গোষ্ঠীটি।

ডার্ক ওয়েবের একটি ফোরামে হামলার দায় স্বীকার করে জিরোবাইটস। ফরাসি সরকারি কম্পিউটার ব্যবস্থায় এর আগে চালানো কয়েকটি সাইবার হামলার সঙ্গেও গোষ্ঠীটির নাম জড়িয়েছে। হ্যাকাররা দাবি করেছে, তারা কর কর্মকর্তাদের ব্যবহৃত একটি ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক)-এ প্রবেশাধিকার পেয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম।

এর আগে এপ্রিলে পরিচয়পত্রের আবেদন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এএনটিএস সংস্থায় বড় ধরনের সাইবার হামলা হয়। এতে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যক্তি ও পেশাজীবীর তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ ছাড়া ফেব্রুয়ারিতে ফ্রান্সের অর্থ মন্ত্রণালয় জানায়, তাদের কম্পিউটার ব্যবস্থায় বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ১২ লাখ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা, লাখ লাখ মানুষের তথ্য চুরি

আপডেট সময় : ০১:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬