ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা বড়াইগ্রামের সানাউল্লাহ বাবু নিহতের ১৬ বছর: বিচারের অপেক্ষায় পরিবার দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচন হবে স্বচ্ছ ও দলীয় প্রতীকহীন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন হবে স্বচ্ছ এবং এতে কোনো দলীয় প্রতীক রাখা হবে না। তিনি বলেন, বর্তমানে স্থবির হয়ে পড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করার লক্ষ্যে কাজ চলছে। এই নির্বাচন প্রক্রিয়ায় যোগ্য, সৎ ও শিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণের ওপর জোর দেওয়া হবে, যাতে তারা ধ্বংস হয়ে যাওয়া প্রশাসনিক কাঠামোকে আবারও পুনরুজ্জীবিত করতে পারেন। রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে জনগণের সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা রাখা শুরু করেছে। তবে জনগণের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মতো মৌলিক চাহিদাগুলোর বিষয়ে তিনি স্বীকার করেন যে, এখনো অনেক সীমাবদ্ধতা রয়েছে। তার মতে, দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে এই তিনটি খাতে পরনির্ভরশীল করে রাখা হয়েছে, যার ফলে অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হয়। বর্তমান প্রশাসন এমনভাবে সংকট সমাধানের চেষ্টা করছে, যেন ভবিষ্যতে দেশ আর কারও ওপর নির্ভরশীল না থাকে।

দুর্ভোগের এই সময়টুকু নিয়ে সরকার ও প্রধানমন্ত্রী বারবার দুঃখ প্রকাশ করেছেন বলে উল্লেখ করে ফারজানা শারমিন পুতুল বলেন, “সমস্যা ও সমাধানের মধ্যবর্তী সময়ে আমাদের সবারই কষ্ট হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সময় আমরা মানুষের কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করছি। সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই এবং সংকট উত্তরণে সবার সহযোগিতা প্রয়োজন।”

জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান এবং জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচন হবে স্বচ্ছ ও দলীয় প্রতীকহীন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬