সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আহত এক
- আপডেট সময় : ১১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 3
শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাত ১০টা ১৪ মিনিটে রাজধানীর কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা শাহজান ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে বাসে আগুন লাগার কারণ বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
এর আগে শুক্রবার রাজধানীজুড়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ছড়িয়ে পড়ে। যাত্রাবাড়ীতে বিস্ফোরণের ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একদিনে রাজধানীর একাধিক স্থানে একের পর এক বিস্ফোরণ এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরবাসীর মাঝে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।




















