ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১১

  • আপডেট সময় : ১০:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 18
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা পুলিশ চেকপোস্টে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংঘটিত এই হামলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে। এই নৃশংস ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রেসকিউ ১১২২ কর্তৃপক্ষ।

ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী স্থানে অবস্থিত ওই চেকপোস্টে হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে ২৫ জনেরও বেশি উদ্ধারকর্মী, ছয়টি অ্যাম্বুল্যান্স ও একটি ফায়ার সার্ভিসের গাড়ি কাজ করছে। প্রাথমিক চিকিৎসার পর আহত ২০ জনের মধ্যে ১৮ জনকে দারাজিন্দার বিভিন্ন কেন্দ্র ও ডেরা ইসমাইল খানের মুফতি মাহমুদ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি এই হামলাকে পরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। ঘটনার কারণ অনুসন্ধানে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে কাজ করছে। এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান সরকার সংগঠনটিকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে চিহ্নিত করে আসছে। বিস্ফোরণের ধরন ও কারণ জানতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১১

আপডেট সময় : ১০:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬