হুথিদের মোকাবিলায় ইয়েমেনে চার কার্গো অস্ত্র পাঠালো পাকিস্তান
- আপডেট সময় : ১২:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 0
ইয়েমেনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সৌদি সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে থাকা এডেন বন্দরে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান। শুক্রবার (২ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। লোহিত সাগরের উপকূলে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান তৎপরতা রুখতেই পাকিস্তান এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। লোহিত সাগরের উপকূলজুড়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ব্যাপক অগ্রসরতা রুখতে সৌদি আরবের সমন্বিত সামরিক প্রচেষ্টার অংশ হিসেবেই ইসলামাবাদ এই পদক্ষেপে এগিয়ে এসেছে। কেবল সামরিক সরঞ্জাম সরবরাহ নয়, ইয়েমেনি বাহিনীকে সহায়তা করতে সৌদি সামরিক কর্মকর্তাদের পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের একটি দলও। প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাইজ শহরের দখল নেওয়ার জন্য বর্তমানে হুথি ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এডেন ও সরকারি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে হুতিরা তাইজ ও এডেনের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দিয়েছে। পাল্টা জবাবে হুতিরাও সৌদি আরবের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছে; যদিও তারা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার দায় অস্বীকার করেছে।
পাকিস্তানি সরকারি এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, আকাশপথে পাঠানো এই চার কার্গো বিমানে অত্যাধুনিক সব সমরাস্ত্র রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন এবং ড্রোন বিধ্বংসী অ্যান্টি-ড্রোন প্রযুক্তি। সেই সঙ্গে হালকা কামানও পাঠানো হয়েছে এই চালানের মাধ্যমে।
উল্লেখ্য যে, ইয়েমেনে চলমান সংঘাতের উত্তাপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর প্রায় ৯৪টি বিমান হামলা পরিচালনা করেছে। মূলত বিদ্রোহী গোষ্ঠীর অগ্রযাত্রা থামাতেই পাকিস্তান ও সৌদি জোট যৌথভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধির এই প্রক্রিয়া চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে সানা, সাদাহ এবং তাইজের সমন্বিত সামরিক ব্যবস্থার ওপর ডজনখানেক হামলা অন্তর্ভুক্ত ছিল।























