ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড় বিপদে পড়ে বিএনপি ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায় ১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির ভোলায় বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তরুণ বাইক আরোহীর চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর ৪০০ রান টপকে জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বাভুমা

চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর

  • আপডেট সময় : ০৭:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 10
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের রাজনৈতিক ও সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় ৪০ দিনের দীর্ঘ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ঢাকা মহানগরীতে সমাবেশ ও মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।

এদিন বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। মূলত সন্ত্রাস, নাশকতা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদেই এ কর্মসূচি হাতে নিয়েছে দলটি। একই দাবিতে ২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের অন্য ১১টি মহানগরীতে এবং ২৬ নভেম্বর প্রতিটি জেলা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ নভেম্বর দেশের প্রতিটি উপজেলা ও থানা সদরে একই কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ নভেম্বর ঢাকায় মহিলা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এরপর ২ ডিসেম্বর পোশাক শিল্পখাতের অস্থিরতা নিরসনে এবং ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে দলটি। এছাড়াও ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের সাথে আলোচনা এবং ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে।

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে বিভিন্ন জাতীয় দিবস ও বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। এর মধ্যে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ ডিসেম্বর আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারাদেশে বিজয় র‌্যালী বের করা হবে। ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।

বছরের শেষ সপ্তাহ তথা ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হবে। এই সময়ে যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে দলটি। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত এসব কর্মসূচি সফল করার লক্ষ্যে মিডিয়া ব্যক্তিত্ব ও সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর

আপডেট সময় : ০৭:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬