ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী

  • আপডেট সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (৩ অক্টোবর) ‘বে অব বেঙ্গল কনফারেন্স’ চলাকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেন যে, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার অংশ এবং ভারত সেই প্রক্রিয়াকে যথাযথ সম্মান দেখিয়েই অগ্রসর হচ্ছে।

শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তাকে নিয়ে আসার জন্য ভারতীয় সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো ভূমিকা ছিল না। সেই সময়কার আকস্মিক পরিস্থিতির জন্য ভারত আগে থেকে প্রস্তুত ছিল না বলেও তিনি উল্লেখ করেন। তবে প্রতিবেশী দেশের তৎকালীন সরকারপ্রধান হিসেবে তাকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল বলে তিনি মন্তব্য করেন। এছাড়া, শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে হস্তান্তরের বিষয়ে জানতে চাওয়া হলে হাইকমিশনার জানান, সেই বিষয়টিও বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী

আপডেট সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬