ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুতিদের হামলায় অচল রিয়াদ বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট মাদকমুক্ত সমাজ গড়তে নজরুলের দর্শনের ওপর জোর এস এম বেঙ্গালুরুতে ‘ভোট সম্পদ সংক্রান্ত ঘটনায়’র অভিযোগে সিজেপির বিক্ষোভে সরব শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবা ও অব্যবস্থাপনা: উত্তরণের পথ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেসির বিদায়ে নতুন চ্যালেঞ্জে আর্জেন্টিনা ফুটবলের বাণিজ্যিক সাম্রাজ্য মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন ঢাকার গণপরিবহণ ও সড়ক শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক স্পিরিট এয়ারলাইনস বন্ধে যুক্তরাষ্ট্রে আকাশপথের ভাড়া বাড়ছে

৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন

  • আপডেট সময় : ১০:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৭ অক্টোবর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই আয়োজনের অংশ হিসেবে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সম্মেলনে শিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিরোধ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী দুঃশাসন এবং মৌলবাদী ও সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরা হবে। একই সাথে ছাত্ররাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধনী পর্ব ও র‍্যালি শেষে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে নবনির্বাচিত কমিটির পরিচিতি এবং সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সম্মেলনে দেশের শিক্ষাব্যবস্থা ও ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি, শিক্ষার ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্র আন্দোলনের পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন

আপডেট সময় : ১০:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬