ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পুরস্কার জিতে আন্তর্জাতিক মঞ্চে শাবিপ্রবির ‘স্টিচ এআই’

  • আপডেট সময় : ০৫:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে পোশাকের মাপ ও ফিটিং নিয়ে ক্রেতাদের ভোগান্তি কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্ল্যাটফর্ম ‘স্টিচ এআই’ তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী। সম্প্রতি বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ স্টুডেন্ট (টারশিয়ারি-বিজনেস সার্ভিসেস) ক্যাটাগরিতে প্রকল্পটি মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। গত ৩ অক্টোবর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় এবার ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিকটা) অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পেয়েছে প্রকল্পটি।

এই উদ্ভাবক দলে রয়েছেন শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহমেদ ইশতিয়াক ও মোল্লা ওমর হামজা, ব্যবসায় প্রশাসন বিভাগের আবিদ খান এবং লিডিং ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাবরিনা ইসলাম। প্রকল্পটির কার্যপদ্ধতি সম্পর্কে আহমেদ ইশতিয়াক জানান, এতে শরীরের নিখুঁত মাপ যাচাইয়ের প্রযুক্তির পাশাপাশি ত্রিমাত্রিক ভার্চ্যুয়াল ট্রায়াল ও স্মার্ট সুপারিশব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে ক্রেতারা অনলাইনে কেনাকাটার সময় নিজেদের জন্য সঠিক মাপের পোশাক সহজেই বেছে নিতে পারবেন। এটি পোশাকের মাপ সংক্রান্ত জটিলতা দূর করার পাশাপাশি অনলাইনে পণ্য ফেরতের হার অনেকাংশে কমিয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইমদাদ উল বারী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন।

জাতীয় পর্যায়ে অর্জিত এই স্বীকৃতি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে বলে জানিয়েছেন উদ্ভাবক দলের সদস্যরা। তারা আশা করছেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায়ও নিজেদের দক্ষতা প্রমাণ করে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবেন। এ ধরনের উদ্ভাবন দেশের তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

জাতীয় পুরস্কার জিতে আন্তর্জাতিক মঞ্চে শাবিপ্রবির ‘স্টিচ এআই’

আপডেট সময় : ০৫:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬