দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
- আপডেট সময় : ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 4
ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আবারও আটক করেছে দিল্লি পুলিশ। আজ শুক্রবার, ১৬ অক্টোবর দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার মাত্র কয়েক মিনিট আগেই পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এনডিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে। পরেরদিন মুক্তি পাওয়ার পর নিজের পরিবারের কাছে ছুটে যান তিনি। এরআগের দিন তার দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। তা সত্ত্বেও যদি কেউ যান তাহলে সেটি আইন অমান্য হিসেবে বিবেচিত হবে।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকে একবার আটক করা হয়েছিল দীপকেকে। বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ পার্টির তরুণ সমর্থকরা। তাদের অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা পাইয়ে দিতে নির্বাচন কমিশনার ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে ৭০ লাখ মানুষের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
আজকের এই কর্মসূচিটি ছিল মূলত দলের দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে। গত ১০ অক্টোবর যন্তরমন্তরে জড়ো হওয়ার ডাক দিয়েছিল দলটি, তবে সেদিন পুলিশ কাউকে সেখানে প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে পতাকা উত্তোলন করলে পুলিশ আশুতোষ ও সৌরভকে গ্রেপ্তার করে এবং পরে তাদের রিমান্ডে নেওয়া হয়। এদিকে, অভিজিৎ দীপকেকে আজকের আটকের আগে পুলিশ তার বাড়িতে গিয়ে সতর্ক করেছিল যে, সেন্ট্রাল পার্কে কোনো ধরনের সমাবেশ আয়োজন করা যাবে না।

























