ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের

  • আপডেট সময় : ১১:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এক আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানায় এই মামলাটি নথিভুক্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় নেওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়।

মামলার আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রাশেদের অভিযোগ, প্রেমের ফাঁদ পেতে ও প্রতারণার আশ্রয় নিয়ে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসেন অভিযুক্ত রাজু। গত ৬ অক্টোবর তারা কক্সবাজারের একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত যাপন করেন। এ সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আইনজীবী রাশেদ জানান, বিবেকের তাড়না থেকেই তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে এই আইনি লড়াইয়ে নেমেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা এই আবেদনে ভুক্তভোগী শিক্ষার্থীর বয়স ও ঘটনার প্রেক্ষাপট আদালতকে জানানো হয়েছে। আবেদনে তিনি উল্লেখ করেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে পরবর্তী সময়ে এমন করুণ পরিণতির ঘটনা নাও ঘটতে পারত।

এর আগে, গত ১১ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজারে পৌঁছায়। তবে কুমিল্লা পুলিশের কাছে তাকে হস্তান্তর না করায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের

আপডেট সময় : ১১:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬