ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি

আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ১০:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর, যা ঘিরে স্থানীয় বিএনপি ও দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। এই সফরে তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির আসন অলংকৃত করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে। সরকারি তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টায় মাদ্রাসা ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। ইতিমধ্যে জনসভার মাঠসহ সফরের সার্বিক প্রস্তুতি যাচাই করতে স্থানীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভাস্থল পরিদর্শন করেছেন। একই দিন তিনি স্থানীয় ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।

১৮ অক্টোবর (রবিবার) প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণকালে রাসিক প্রশাসক সাংবাদিকদের জানান, রাজশাহীর সামগ্রিক উন্নয়নে বিএনপি বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা হাতে নিয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ এবং কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ। এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ডের খেলার মাঠ উন্নয়ন ও প্রবীণ নিবাস তৈরির পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালি সড়কের সংস্কার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬