ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ লোহাগড়ায় পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও চাল বিতরণ ইশরাক: জমি দখল বা চাঁদাবাজি নয়, মাদক নির্মূলে গিয়েছিলাম

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

  • আপডেট সময় : ১০:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম—এই তিনজনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো পৃথক চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারের সম্মতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে তাদের চুক্তির শর্ত ও বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এর আগে, মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছিলেন। তিন বছর মেয়াদে নিয়োগ পাওয়া শওকত আলী এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলামও তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের এমডি পদে আসীন ছিলেন। মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্বরত ছিলেন। এখন তিন ব্যাংকের এমডিদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে সরকারি বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

আপডেট সময় : ১০:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬