ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ: হতাহত ৪৩০, ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্ত

  • আপডেট সময় : ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়াবহ বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত ৮০ জন নিহত ও ৩৫০ ব্যক্তি আহত হয়েছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, আজ (বুধবার) সকালে রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট ভবন ও বিদেশী কয়েকটি দূতাবাসের কাছে এ বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি এবং হামলার লক্ষ্যবস্তু কী ছিল তাও পরিষ্কার নয়। বিস্ফোরণে ভারত ও জাপানের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, হামলাস্থলের খুব কাছেই জার্মান দূতাবাস অবস্থিত। জাপানি দূতাবাসের দুই কর্মী সামান্য আহত হয়েছেন।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল কাভুসি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন। কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে এখনো আহত লোকজনকে বের করে হাসপাতালে নেয়া হচ্ছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে- এটা ছিল ট্রাক-বোমা।

ভারতীয় রাষ্ট্রদূত মানপ্রিত ভোহরা জানান, “তাদের দূতাবাস ভবনের ১০০ মিটার দূরে বিস্ফোরণ ঘটেছে এবং দূতাবাসের সবাই নিরাপদে রয়েছেন। তবে বিস্ফোরণে দূতাবাস ভবন এবং এর দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় হামলার নিন্দা জানিয়েছেন।

জার্মান নিরাপত্তা সূত্রগুলো বলেছে, বিস্ফোরণে তাদের কোনো কর্মকর্তা কর্মচারি হতাহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ: হতাহত ৪৩০, ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭