সংবাদ শিরোনাম ::
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন
- আপডেট সময় : ১০:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 0
বিজয়া দশমীর আয়োজনে শারদীয় দুর্গোৎসবের আনন্দে শামিল হলেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত হয়ে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন তিনি।
উৎসবে অংশ নেওয়ার উপলক্ষ নিয়ে শাওন জানান, তার বন্ধুদের সঙ্গে দীর্ঘদিনের সুন্দর এক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে। ঠিক একইভাবে শারদীয় দুর্গোৎসবে বন্ধুদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তে অংশ নিতে পারাটা দারুণ এক অনুভূতির।’ সাম্প্রদায়িক সম্প্রীতি ও অকৃত্রিম বন্ধুত্বের এমন মেলবন্ধনে তার এই অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসিত হচ্ছে।
























