ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫১২, মৃত্যু ৪ জনের

  • আপডেট সময় : ০৭:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 8
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৮ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের অক্টোবরের প্রথম ২১ দিনেই ১২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নতুনদের নিয়ে এ বছর মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে পৌঁছেছে। বর্তমানে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৫৫ জন, যার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ২১ দিনে মারা গেছে ১২৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৯৪ জন, খুলনায় ২০৬ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৮ জন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫১২, মৃত্যু ৪ জনের

আপডেট সময় : ০৭:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬