ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন

  • আপডেট সময় : ০৬:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে সোমবার রাতে তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ১২৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ঢাকা যাওয়ার পথে সুন্দরীকোঠা এলাকায় ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি বোটের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। জাহাজটিতে থাকা ১০ জন নাবিকই সাঁতরে নদের চরে সুন্দরবন এলাকায় গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে রাতে ‘এমভি রানিয়া-১৩’ নামের আরেকটি জাহাজ তাদের উদ্ধার করে। জাহাজটিতে থাকা ১০ জন নাবিক সাঁতরে নদের কিনারে উঠে প্রাণে রক্ষা পায়। পরে অপর একটি জাহাজের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

জাহাজটির মাস্টার মো. সুজন জানান, হিরণ পয়েন্টে নোঙর করা বিদেশি জাহাজ ‘ইয়াসা জুপিটার’ থেকে পণ্য খালাস করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরপরই এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে নাবিকরা অক্ষত আছেন এবং উদ্ধার তৎপরতা শেষে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটি নৌচ্যানেলের মূল সীমানার বাইরে নিমজ্জিত হয়েছে। ফলে চ্যানেলের নৌচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং বন্দরে বাণিজ্যিক জাহাজের আসা-যাওয়া অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন

আপডেট সময় : ০৬:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬