ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হচ্ছে সরকারের ঋণের বোঝা ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বিলকিস বানো মামলা: দণ্ডিত দুই ব্যক্তিকে জামিন দিলেন সুপ্রিম কোর্ট ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৫ স্বরাষ্ট্রমন্ত্রী: বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা ইসরায়েলবিরোধী কাউকে নেতা মানবেন না ডেমোক্রেট সিনেটর ফেটারম্যান ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ

  • আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’-এর জনক হিসেবে পরিচিত প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিংহ, যিনি বিপি সিংহ নামেই বেশি পরিচিত, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অশোক পণ্ডিত।

সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে অশোক পণ্ডিত লিখেছেন, বিপি সিংহের প্রয়াণের খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি একজন অসাধারণ নির্মাতা ও প্রিয় বন্ধু ছিলেন। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন তার সাথে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, বিপি সিংহের সৃষ্টি ও কাজ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বিনোদন জগতে তার অবদান অমলিন।

আগামী ২৮ অক্টোবর প্রয়াত নির্মাতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। দেহরাদূনে জন্ম নেওয়া বিপি সিংহ মূলত মুম্বাইয়ের অপরাধ দমন শাখার কার্যক্রম নিয়ে নির্মিত ‘সিআইডি’ ধারাবাহিকের জন্য আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন। ১৯৯৮ সালে শুরু হওয়া এই ধারাবাহিকটি ভারতীয় টেলিভিশনে দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মাতিয়ে রেখেছিল। এছাড়া এতে মাঝেমধ্যে তাকে পুলিশ কর্মকর্তা শমশের সিংহ চিত্রোলের চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে। ১৯৯৮ সালে প্রচার শুরু হয় ধারাবাহিকটির। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। তার নির্মিত ‘সিআইডি’ ভারতের দীর্ঘ সময় ধরে চলা টিভি সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম।

‘সিআইডি’ ছাড়াও বিপি সিংহের প্রযোজনা ও পরিচালনায় আরও বেশ কিছু জনপ্রিয় কাজ রয়েছে। এর মধ্যে ভৌতিক ঘরানার সিরিজ ‘আহট’ ব্যাপক পরিচিতি পায়। এছাড়াও ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস’-এর মতো ধারাবাহিকেও তার সৃজনশীলতার ছাপ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ

আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬