সংবাদ শিরোনাম ::
মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি দুই মুক্তিযোদ্ধার
- আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 0
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের ভাষ্যমতে, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার প্রতিদান হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।
গত ২৪ অক্টোবর মানিক পশারীর মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও দাফনের ঘটনাটি স্থানীয় পর্যায়ে বিতর্কের জন্ম দেয়। জামায়াতের পক্ষ থেকে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়ার পর এবার স্থানীয় দুই বীর মুক্তিযোদ্ধা এ বিষয়ে মুখ খুললেন। গত ২৪ অক্টোবর মানিকের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া ও দাফন নিয়ে বিতর্ক তৈরি হয়।

























