ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে যুবদল: হুইপ দুলু

  • আপডেট সময় : ১০:১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র বা রাজ্য থেকে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো তৎপর রয়েছে। তারা বিভিন্ন গোপন চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হুইপ হুঁশিয়ারি দিয়ে জানান, দেশের অর্থনীতি ও গণতন্ত্রবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাতীয়তাবাদী যুবদল রাজপথে সর্বদা সজাগ থাকবে।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ২০ বছরের আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ী ত্যাগের বিনিময়ে দেশের জনগণ গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরে পেয়েছে। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে কাজ করে যাচ্ছে, কিন্তু পরাজিত ফ্যাসিবাদী শক্তি এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। জনগণ বিএনপিকে পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং নির্ধারিত সময়ের পর নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। অহেতুক আন্দোলন-সংগ্রামের নামে কাউকে দেশ অশান্ত করার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

নাটোর জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নেতা মোস্তফা ও টিটুন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে যুবদল: হুইপ দুলু

আপডেট সময় : ১০:১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬