ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়া হবে: হুইপ দুলু

  • আপডেট সময় : ১০:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 25
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারা যদি কোনো প্রকার বাড়াবাড়ি করার চেষ্টা করে, তবে জনগণ তাদের উপযুক্ত শিক্ষা দেবে। দলটির সব ধরনের দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে জাতীয়তাবাদী শক্তি সর্বদা রাজপথে সক্রিয় থাকবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নাটোর জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে শাসনের নামে বাংলাদেশকে শোষণ করেছে। বর্তমানে তারা পাশের দেশে অবস্থান নিয়ে সরকার ও দেশকে অস্থিতিশীল করতে গোপন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, অতীতে তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করেছে। আন্দোলনের নামে ছোটখাটো কোনো সুযোগ পেলে আওয়ামী লীগ পুনরায় অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আপনারা যেকোনো ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন শুরু করলে আওয়ামীলীগ সেই সুযোগ নিতে পারে এবং আন্দোলনের সুযোগে দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা চালাতে পারে।’।

নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন এবং সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়া হবে: হুইপ দুলু

আপডেট সময় : ১০:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬