ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে মহাসড়কে মিছিল, গ্রেপ্তার ৩ জন বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের শ্রমিক হাটে কাজের সন্ধানে দীর্ঘ সারি, কমেছে কাজের সুযোগ পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল নিষিদ্ধ যুবলীগের মিছিলে পুলিশি অবহেলার অভিযোগ: ৪ সদস্য ক্লোজড তাহসিফের অস্বাভাবিক মৃত্যু: বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পিবিআই পাঁচ নতুন মুখ নিয়ে জাপানের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস, জানাল নতুন দর রেকর্ড রান উৎসবে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের জয়

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান

  • আপডেট সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ থেকে প্রতি বছর এক লাখ কর্মী নেওয়ার ব্যাপারে জাপান সরকার সম্মতি দিয়েছে। তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে স্পষ্টভাবে নাকচ করেছে টোকিও।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু বার্তায় এই কর্মী নিয়োগের যে দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই।

কিতামুরা তোশিহিরো আরও স্পষ্ট করেন যে, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের শীর্ষ পর্যায়ের বৈঠকেও এই ধরনের কোনো বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি। তিনি আগ্রহী সবাইকে এই বৈঠকের বিস্তারিত বিবরণ জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেখার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান

আপডেট সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬