ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ভোলায় অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ শীতের সবজির দামে নাভিশ্বাস, চড়া বাজারে দিশেহারা ক্রেতারা সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী

  • আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে আয়োজিত হতে যাওয়া প্রথম ‘সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে’ অংশগ্রহণের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচজন বর্তমান ও সাবেক শিক্ষার্থী দেশ ছেড়েছেন। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় এই আন্তর্জাতিক আসর অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের প্রতিযোগীরা এতে কিয়োরুগি বা ফাইট এবং ব্যক্তিগত পুমসে বা কৌশল প্রদর্শনী বিভাগে নিজেদের দক্ষতা প্রমাণ করবেন। শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয় এই দলটি।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উপপরিচালক ও তায়কোয়ান্দো কোচ কামরুজ্জামান চঞ্চলের নেতৃত্বে এই প্রতিনিধি দল নেপাল গিয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো ক্লাবের বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান স্বীকৃত পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট এবং জিদোকওয়ান স্বীকৃত ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সদস্যরা হলেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবাহ কানেতা তারিক ও কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের মরিয়ম। এছাড়া দলের অন্য সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। রিদওয়ান ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্দো ফেস্টিভ্যালে রৌপ্যপদক জিতেছিলেন এবং বর্তমানে তিনি রাজশাহীর ‘এআরসি গ্লোবাল তায়কোয়ান্দো অ্যাকাডেমি’র প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মরত। তাঁর দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান ও জিদোকওয়ান স্বীকৃত দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট অর্জন রয়েছে। প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেবেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক ও ২০২৩-২৪ শি। প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেবেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামরুজ্জামান এবং শারীরিক। 2021, 22, 2023, 24, 2022, 23.

খেলোয়াড়দের মধ্যে সাবাহ কানেতা তারিক ব্যক্তিগত পুমসে বিভাগে, মো. শাহীন আলী পুমসে ও কিয়োরুগি উভয় বিভাগে, এবং কামরুজ্জামান ও মরিয়ম কিয়োরুগি বিভাগে লড়াই করবেন। শাহীন আলী জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনের পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এবং তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো ক্লাবের সভাপতি।

সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক জিতেছেন। এছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় রৌপ্যসহ বিভিন্ন আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় তিনি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছেন। বর্তমানে তিনি ক্লাবের সহসভাপতি। মরিয়ম জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বর্ণ ও ব্রোঞ্জসহ নানা পদক জয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০২৪ ও ২০২৫ সালের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণজয়ী মরিয়ম বর্তমান ক্লাবটির ক্রীড়া সম্পাদক।

কামরুজ্জামানও প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেন। এর আগে ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় ব্রোঞ্জ এবং বিভিন্ন আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো ক্লাবের প্রচার সম্পাদক হিসেবে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬