ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও চারা বিতরণ ট্রাম্পের হুমকির জবাবে কঠোর পাল্টা আঘাতের নির্দেশ খামেনির নিয়োগের নামে ভুয়া গুগল ফরম, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান বিমানের ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকোট লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত তাহসিফ সাউরি মামলা: জেরিকা দিশার চার দিনের রিমান্ড ওসমানী বিমানবন্দরে অন্তঃসত্ত্বা যাত্রীর লন্ডন ভ্রমণ বাতিল সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় আজকের ছুটি ঘোষণা পুলিশ: মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডস ২০২৬: বিশ্বের সেরা সিঙ্গাপুর এয়ারলাইনস

নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও চারা বিতরণ

  • আপডেট সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়ায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সিনিয়র সহসভাপতি মো. হেমায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা আর্ণ প্রকল্পের ম্যানেজার জগদীশ মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামচুল হক আজাদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহসহ যুব সংগঠক ও প্রশিক্ষণার্থীরা।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুই যুবককে ঋণের চেক প্রদান করা হয়। উপজেলার শালবরাত গ্রামের মো. চুন্নু মোল্যা ও কোলা গ্রামের মো. নাহিদ শেখ প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার চেক গ্রহণ করেন। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের উৎসাহিত করতে যুব উন্নয়ন কার্যালয়ের পক্ষ থেকে অতিথিরা প্রশিক্ষাণার্থী ও সংগঠকদের হাতে ১০০টি গাছের চারা তুলে দেন।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবসমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন। সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে যুবকদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও চারা বিতরণ

আপডেট সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬