ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় রাস্তায় পণ্য রাখা ৯ দোকানিকে জরিমানা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা কুড়িগ্রামের ৯টি কলেজে এইচএসসিতে পাস করেনি কোনো শিক্ষার্থীই যশোর বোর্ডে এইচএসসির ফলাফলে বিপর্যয়: পাশের হার কমেছে ৫% রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ, জিপিএ-৫ ৪৫২০ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের আরাগচির |: ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার অনুমোদন যুক্তরাষ্ট্রের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার কমল প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি নিয়ে সরকারের ব্যাখ্যা

সাতক্ষীরায় রাস্তায় পণ্য রাখা ৯ দোকানিকে জরিমানা

  • আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কলারোয়া বাজারে অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফল ব্যবসায়ী ও বেকারীর দোকানীকে জরিমানা করা হয়েছে।

কলারোয়া বাজারের ফল মার্কেট ও চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে এই ৯ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি বেকারিতে তল্লাশি চালিয়ে জব্দ করা মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ধ্বংস করা হয়েছে। জরিমানার শিকার ব্যবসায়ীদের মধ্যে আজমল হোসেন, ফয়ষাল হোসেন, সৈয়দ জিয়াউল হক, আরিফ হোসেন, ডালিম হোসেন, কামাল হোসেন, ফয়সাল, ওসমান গণি ও রফিকুল ইসলাম রয়েছেন। অভিযানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি ও বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় রাস্তায় পণ্য রাখা ৯ দোকানিকে জরিমানা

আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬