ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারালেন দুইজন

ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

  • আপডেট সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপি। রোববার স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিভক্ত হয়ে এই কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সকাল ও বিকেলের পৃথক কর্মসূচি

  • বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন ও সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোকের নেতৃত্বে পৌর শহরে মিছিল হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান, কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু অংশ নেন।
  • বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে অপর অংশটি পৃথক মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শরৎনগর বাজার ধানহাটায় গিয়ে শেষ হয়। এতে আবু হেনা মোস্তফা কামাল রেজা, শহিদুল ইসলাম টিটু ও ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

দলের বিভক্তি প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোক বলেন, আমরা দলের আহ্বায়ক ও সদস্যসচিব একসঙ্গে কর্মসূচি পালন করেছি। তবে দলীয় বিভক্তির কারণে পৌর ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেট সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬