ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, জানালেন তথ্য প্রতিমন্ত্রী কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: জিজ্ঞাসাবাদের জন্য মালিক আটক কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট শুরু করল ইতিহাদ এয়ারওয়েজ ইসরাইলে নেসেটের স্পিকার বদলাতে মরিয়া নেতানিয়াহু-বিরোধী জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ফটিকছড়িতে রাতে স্কুলে তালা ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ট্রাম্প, তদন্ত করছে এফবিআই: গুপ্তচর প্রেমিকা ইরানে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বড়পুকুরিয়া খনিতে গ্যাস পরিমাপকালে চীনা শ্রমিকের মৃত্যু

আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, জানালেন তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যাবতীয় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও গণমাধ্যমে নিষিদ্ধ। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি গেজেটে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মিছিল, সভা, সমাবেশসহ যেকোনো ধরনের প্রকাশনা এবং অনলাইনসহ গণমাধ্যমে প্রচারণা চালানো আইনত নিষিদ্ধ। এটি গণমাধ্যমকেও কঠোরভাবে মনে রাখতে হবে। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।

অগ্নিসংযোগের ঘটনাসহ বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা এমন কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের এই ধ্বংসাত্মক রাজনীতির ধারা নতুন কিছু নয়।

তিনি দাবি করেন, দলটির জন্মলগ্ন থেকেই তারা বিভিন্ন সময় অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের সাথে জড়িয়ে আছে। তাদের রাজনৈতিক কার্যক্রম যেমনি নিষিদ্ধ, তেমনি এসব কর্মকাণ্ডের প্রচার করাও গণমাধ্যমের জন্য নিষিদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, জানালেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬