ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫ আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, জানালেন তথ্য প্রতিমন্ত্রী কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: জিজ্ঞাসাবাদের জন্য মালিক আটক কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট শুরু করল ইতিহাদ এয়ারওয়েজ ইসরাইলে নেসেটের স্পিকার বদলাতে মরিয়া নেতানিয়াহু-বিরোধী জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ফটিকছড়িতে রাতে স্কুলে তালা ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ট্রাম্প, তদন্ত করছে এফবিআই: গুপ্তচর প্রেমিকা ইরানে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

  • আপডেট সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে সাতজনই ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।

বাকি একজন খুলনা বিভাগের। একই সময়ে নতুন আক্রান্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ ২২৯ জন রাজশাহী বিভাগে এবং ২২০ জন খুলনা বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, চট্টগ্রামে ২০৬ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন ও সিলেট বিভাগে ২০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে শুধু রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৬৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোট ৬ হাজার ১৩৬ জন রোগী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

আপডেট সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬