দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 1
দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নের জন্য ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি ঘোষণা দিয়েছেন যে, দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কারসহ নতুন অবকাঠামো নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান। নওগাঁর ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে এই অঞ্চলের ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে, নওগাঁ জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ দশা কাটিয়ে দ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
খেলাধুলাকে একটি সম্মানজনক ও পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠা করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়াবিদদের সামাজিক ও পেশাগত নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কাজ করছে। তিনি জানান, ইতিমধ্যে দেশের তিন শতাধিক জাতীয় পর্যায়ের কৃতি ক্রীড়াবিদকে সরকারিভাবে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে। এছাড়া, খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেখানে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এত দিন ধরে সমাজ কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রথাগত সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা লালন করলেও, এখন খেলাধুলাকেও একটি টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। খেলোয়াড়রা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সেজন্য তাদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।
তৃণমূলের মেধাবী খেলোয়াড়দের তুলে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জনের মধ্য থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ছাত্র-জনতার আন্দোলনের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে অনেকে জীবন দিয়েছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন। আন্দোলনের পর সাধারণ মানুষের রায়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছে। তবে কোনো ধরনের স্বৈরাচার বা বিশৃঙ্খলাকারীকে আর ছাড় দেওয়া হবে না বলে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি আরও বলেন, যারা পতিত শক্তির দোসরদের নিয়ে এখনো স্বপ্ন দেখছেন, তারা বোকার রাজ্যে বাস করছেন এবং দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে বহু নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এ। তবে রাজনৈতিক এই পরিবর্তনের পরও কিছু স্বৈরাচারের প্রেতাত্মা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
সমাজকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিলে যুবসমাজ অপরাধ থেকে দূরে থাকবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক উপস্থিত ছিলেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ১২টি দল অংশ নিচ্ছে এবং উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে রানীনগর উপজেলাকে পরাজিত করেছে। আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।






















