বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 0
দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ককটেল বিস্ফোরণ বা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে বলে সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক নয়। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই মন্তব্য করেন। তিনি বলেন, কোনো পরিস্থিতির উন্নতি বা অবনতি পরিমাপের জন্য আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করা জরুরি। মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেছে; এমন বলা যায় না।’। আগের বছরের তুলনায় অবনতি হয়েছে কি না, তা বলতে হলে আগের বছরের পরিসংখ্যানও সামনে আনতে হবে।
সাম্প্রতিক দিনগুলোতে দেশের নানা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও নাশকতার কিছু ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন মন্ত্রী।
তিনি জানান, সারা দেশে অন্তত সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এগুলোর সঙ্গে জড়িত কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
বিশেষ করে ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং একজন পালিয়ে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির কাছে একটি গাড়ির ছাদে বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাতের অন্ধকারে বা ভোরে চালকবিহীন পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়া মানেই রাষ্ট্রের অস্থিতিশীলতা নয়। এই প্রতীকী বিচ্ছিন্ন ঘটনাগুলো দিয়ে পুরো দেশের আইনশৃঙ্খলার চিত্র বিচার করা সমীচীন হবে না।
বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতা নিয়ে যে অভিযোগ তুলেছেন, তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের সক্রিয় ভূমিকাকে সরকার স্বাগত জানায়। তিনি বলেন, অতীতেও বিরোধী দলের সহযোগিতা পাওয়া গেছে এবং এবারও সরকার তাদের সহযোগিতা প্রত্যাশা করছে। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে পতিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, সীমান্তের ওপার থেকে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন এবং দেশের ভেতরে তাদের সহায়তাকারীরা কারা, তা সরকার খতিয়ে দেখছে। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে সংসদ সদস্যকে ফোন করার বিষয়ে অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দেন তিনি। তিনি যদি সংশ্লিষ্ট ফোন নম্বর এবং কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা আমাদের জানান, তাহলে আমরা তদন্ত করে দেখবো।’। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছেন বলে সরকার লক্ষ্য করেছে।
তৈরি পোশাকশিল্পে অস্থিরতা তৈরির নেপথ্যে আন্তর্জাতিক পর্যায়ের নীল নকশা রয়েছে বলেও তিনি দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উসকানি সত্ত্বেও বাড়তি বলপ্রয়োগ থেকে বিরত থেকেছে। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের মতো শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিবি ও নিয়মিত পুলিশের সমন্বিত নজরদারি বাড়ানো হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে উৎপাদন সচল রাখার চেষ্টা চলছে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, কোনো প্রকার অস্থিরতা সৃষ্টি হতে দেওয়া হবে না এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি যাতে ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যাতে বেকার হয়ে না পড়েন, সে জন্য সরকার কাজ করছে। তিনি জানান, শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে, ইনশাআল্লাহ।’।
পরিসংখ্যানের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চলতি বছর হত্যাকাণ্ডের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০০টি কমেছে। তিনি জানান, আগামী কাল সংসদে ৩০০ বিধিতে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে, যেন জনগণ নিজেই সত্যতা যাচাই করতে পারেন। সবশেষে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, দেশের ভেতরে বা বাইরে থেকে কোনো চক্রান্তই সফল হতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা চললে জাতি তা প্রতিহত করবে এবং সরকার সব নীল নকশা উন্মোচন করবে। এর পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে জানিয়ে তিনি বলেন, সরকার সফলভাবে সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে। সংসদে দেখানো একটি সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও তিনি জানান। ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে।






















