ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ইরানের হুমকির মুখে যুক্তরাজ্য থেকে সরানো হলো মার্কিন সামরিক বিমান

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাতের এই ঘটনায় বাড়ির আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বাড়িতে হামলার অভিযোগ তুলে বিষয়টি সামনে আনেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তোলেন, এমপি নুসরাতের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনার পরপরই দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কীভাবে দাবি করলেন যে সেখানে কোনো আলামত নেই? কোনো ফরেনসিক তদন্ত ছাড়া এমন দায়সারা বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয় কি না, তা নিয়েও তিনি জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অগ্নিকাণ্ডের শিকার বাড়িটিতে কোনো মানুষ বসবাস করত না। নুসরাতের বাবা-মা অন্য বাড়িতে থাকেন এবং ওই বাড়িতে শুধু দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল। মন্ত্রী আরও জানান, ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি পরিত্যক্ত হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে প্রাথমিক পর্যালোচনায় ধারণা করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬