ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

  • আপডেট সময় : ০৫:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন বা কপ৩১-এর সাইডলাইনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি জোর দিয়ে বলেন, এই সংকটের উৎস মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও দেশটির ভেতরেই নিহিত রয়েছে। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। পাশাপাশি দুই দেশের কৃষি খাতের উন্নয়ন নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কপ৩১-এর চলমান প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই প্রধানমন্ত্রী একে অপরকে স্ব-স্ব দেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছরের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ভবিষ্যতে অস্ট্রেলিয়া ভ্রমণের আগ্রহ ব্যক্ত করেন।

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। এছাড়া পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি এবং খাল খননের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপের কথা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

আপডেট সময় : ০৫:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬