দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল
- আপডেট সময় : ১০:২৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 1
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বিরোধী দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন আরব জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন। শুক্রবার জোটের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় যে, সরকার গঠনের প্রক্রিয়ায় বিরোধী পক্ষগুলোর বিভিন্ন প্রস্তাব ও ভোটাভুটির বিষয়ে তাদের আইনপ্রণেতারা আলোচনা করছেন। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পিকার নির্বাচন, বিচার বিভাগ সংস্কার আইন বাতিল এবং একটি নতুন সংসদীয় কমিটি গঠন।
আরব জয়েন্ট লিস্টের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়িঘর উচ্ছেদ সংক্রান্ত বিতর্কিত ‘কামিনিতজ আইন’ বাতিল করা, আরব অধ্যুষিত অঞ্চলে অপরাধ ও সহিংসতা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং আরব শহরগুলোর জন্য পাঁচ বছর মেয়াদি বিশেষ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা। এর পাশাপাশি তরুণ দম্পতিদের আবাসন সুবিধা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পাঞ্চল তৈরির প্রস্তাব দিয়েছে দলটি। একই সঙ্গে আরব সমাজের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে একটি নতুন সংসদীয় কমিটি গঠন এবং সেটির নেতৃত্ব জয়েন্ট লিস্টের হাতে ন্যস্ত করার দাবি জানানো হয়েছে।
নেসেট ও সংসদীয় কমিটিগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে বিরোধী ‘চেঞ্জ ব্লক’-এর জন্য আরব দলগুলোর সমর্থন জরুরি। ১২০ আসনের নেসেটে বর্তমানে বিরোধী ব্লকের ৪৮টি আসন রয়েছে। অন্যদিকে, জয়েন্ট লিস্টের দখলে রয়েছে ১১টি আসন এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের হাতে রয়েছে ৮টি আসন।
উল্লেখ্য যে, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়। এরপর ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব প্রদান করেন। সরকার গঠনের লক্ষ্যে আইজেনকটকে ৬ ডিসেম্বর পর্যন্ত ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বর্ধিত করার সুযোগ রয়েছে। প্রয়োজনে সময় আরো ১৪ দিন বাড়ানো যাবে।
























