ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের অনুমোদন ট্রাইব্যুনালে খুনি জিয়ার দম্ভ ও সরকারের ব্যর্থতা নিয়ে শিবিরের ক্ষোভ শর্তহীন সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন সিনেটর এল-সায়েদের ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব অভিজ্ঞতা অর্জনে ডিআইআইটির শিক্ষার্থীদের শিল্প সফর প্রধানমন্ত্রীর পাঁচ দফা দাবির সঙ্গে একমত জামায়াত

নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা

  • আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের ফুলতলা এলাকার নাদু মহুরী বাড়িতে গত ৮ নভেম্বর রাতে শহিদুল ইসলাম মনা (২১) নির্মমভাবে প্রাণ হারান। স্থানীয় জমি ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় মনার ভগ্নিপতি আবদুল্যাহ আল মামুনও গুরুতর আহত হন। এই হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মনার কবরের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই আব্দুল জলিল, ভাই ইমরান হোসেন শুভ, আহত ভগ্নিপতি আবদুল্যাহ আল মামুন এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দিয়েছেন যে, হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের ধরিয়ে দিতে পারলে তাদের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তারা দাবি করেন, আবুল হোসেন, জসিম, ফুয়াদ, রিমন, কাশেম ও স্বপনসহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে এই হামলার নেতৃত্ব দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার নাদু মহুরী বাড়িতে নিহত মনার কবরের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এ ঘোষণা দেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পরপরই স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে দিলেও মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। গত ১১ নভেম্বর চৌমুহনী চৌরাস্তায় এলাকাবাসী আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করলে পুলিশ ৯৬ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উল্টো মামলা তুলে নিতে আসামিরা নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন নিহতের পরিবার। এ অবস্থায় তারা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুত সব আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা

আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬