ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা, জমি দখল ও হামলার অভিযোগ ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের অনুমোদন ট্রাইব্যুনালে খুনি জিয়ার দম্ভ ও সরকারের ব্যর্থতা নিয়ে শিবিরের ক্ষোভ শর্তহীন সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন সিনেটর এল-সায়েদের ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব অভিজ্ঞতা অর্জনে ডিআইআইটির শিক্ষার্থীদের শিল্প সফর

সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ

  • আপডেট সময় : ১০:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০৭ সালের ১৫ নভেম্বর। রাতের আঁধারে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় সিডরের প্রচণ্ড আঘাতে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ লন্ডভণ্ড হয়ে যায়। ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলার ৩৫/১ পোল্ডারের প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে যায়। সরকারি তথ্যমতে, বলেশ্বর নদতীরবর্তী ১২টি গ্রামে সেই রাতে অন্তত ৬৮০ জন প্রাণ হারান। তবে স্থানীয়দের মতে, মৃতের প্রকৃত সংখ্যা ছিল এক হাজারেরও বেশি। ঘরবাড়ি, ফসলের মাঠ এবং মাছের ঘের ধ্বংস হওয়ার সেই দুঃসহ স্মৃতি এখনো উপকূলের মানুষের জীবনে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে।

সেই ভয়াল রাতের ১৯ বছর অতিক্রান্ত হয়েছে। সিডরের পরে অনেক ত্রাণ ও পুনর্বাসন সহায়তা এলেও, স্থানীয়দের জীবন ও সম্পদ রক্ষায় দীর্ঘ প্রতীক্ষিত টেকসই বেড়িবাঁধের দাবি এখনো অপূর্ণ। উপকূলবাসীর দীর্ঘ আন্দোলনের মুখে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৬ সালে ৩৫/১ পোল্ডারে প্রায় ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ‘কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ (সিইআইপি)-এর আওতায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএইচডব্লিউই এই কাজের দায়িত্ব পায়। ২০১৯ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা ২০২৩ সালে সম্পন্ন হয়।

নির্মাণ শেষ হওয়ার এক বছরের মধ্যেই বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দেওয়া নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। বগীবন্দর এলাকার বাসিন্দা সোলায়মান খান ও বাবুল ঘরামী জানান, জোয়ারের পানি নিয়মিত তাদের বসতবাড়িতে ঢুকছে। তাদের ভাষ্যমতে, গত কয়েক বছরে তাফালবাড়ী থেকে বগী পর্যন্ত প্রায় ১০ হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে নতুন বেড়িবাঁধের বাইরে থাকা বসতঘরগুলোও চরম ঝুঁকির মুখে রয়েছে। ভিটেমাটি হারানো শত শত পরিবার এখন বেড়িবাঁধের ঢালে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। স্বজন হারানোর শোকের সঙ্গে এখন যুক্ত হয়েছে নদীভাঙন, জোয়ারের পানি আর বসতভিটা হারানোর নতুন শঙ্কা।

স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম, রেহানা বেগম ও আছিয়ার অভিযোগ, ‘সরকার আসে, সরকার যায়—আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না। শত কোটি টাকা খরচ হলেও আমরা সুফল পাচ্ছি না।’ সাউথখালীর আব্দুল পঞ্চায়েত কান্নামিশ্রিত কণ্ঠে জানান, সিডরে তিনি পরিবারের ১৮ জন সদস্যকে হারিয়েছেন এবং তার এলাকার ৭ হাজার বিঘা জমি নদীতে চলে গেছে। তারা কেবল ত্রাণ নয়, এমন একটি মজবুত বাঁধ চান যা দুর্যোগে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। কান্নাজড়িত কণ্ঠে আব্দুল পঞ্চায়েত বলেন, ‘আমার পরিবারের ১৮ জনই মারা গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। বিপুল অর্থ ব্যয়ের পরও তারা কাঙ্ক্ষিত নিরাপত্তা পাচ্ছেন না। আমরা চাই এমন একটা বাঁধ, যেটা ভাঙবে না, বন্যায় আমাগো ডুবাইবে না।’। ভবিষ্যতে এমন দুর্যোগ আবার আসলে আমরা একদম শেষ হয়ে যাব।’।

এদিকে নদীভাঙন রোধে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড গাবতলা, বাবলাতলা, রাজেশ্বর, খোন্তাকাটা, ফাসিয়াতলা ও সন্যাসী এলাকার নদীতীরে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলার কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে গাবতলা এলাকায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার নদীতীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শুভ হালদার জানান, ৩৫/১ পোল্ডারের আওতায় মোট ৮৭৫ মিটার এলাকায় ব্লক ডাম্পিংয়ের কাজ চলছে।

তবে এই কাজ নিয়েও এলাকাবাসীর তীব্র অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ, ডাম্পিংয়ের ক্ষেত্রে পর্যাপ্ত সিসি ব্লক ও মানসম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে না। অনিয়ম ও যথাযথ প্রকৌশলগত পরিকল্পনার অভাবে অনেক ক্ষেত্রেই ব্লকগুলো নদীর স্রোতে ভেসে যাচ্ছে, ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, ভাঙনপ্রবণ স্থানগুলো সঠিকভাবে চিহ্নিত করে টেকসই ব্যবস্থা নেওয়া জরুরি। যথাযথ নিয়ম অনুসরণ না করায় নদীর স্রোতে ব্লক ও বালুভর্তি বস্তা সরে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানান, সিইআইপি প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণের সময় নদী থেকে পর্যাপ্ত দূরত্ব রাখা হয়েছিল। কিন্তু ক্রমাগত নদীভাঙনের ফলে বাঁধের এলাকা ঝুঁকির মুখে পড়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে নদীতীর সংরক্ষণের প্রয়োজনীয় কাজের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। স্টাডি রিপোর্ট দাখিলের পর নতুন করে ডিপিপি প্রণয়ন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ

আপডেট সময় : ১০:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬