ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা, জমি দখল ও হামলার অভিযোগ ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের অনুমোদন ট্রাইব্যুনালে খুনি জিয়ার দম্ভ ও সরকারের ব্যর্থতা নিয়ে শিবিরের ক্ষোভ

শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি?

  • আপডেট সময় : ১০:২৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য চেয়ে তার আইনি উপদেষ্টাদের আবেদনের পর ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বর্তমান সরকার বারবারই শেখ হাসিনাকে এই চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কথা বলছে। তবে ভারত সরকার বরাবরই বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল বলে মন্তব্য করে আসছে। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হয়।ওই রায়ের পর তখনকার অন্তর্বর্তী সরকার ও পরে বিএনপি সরকারের দিক থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরতে হবে বলে বলা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার আবারও স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইন ও বিচারের ওপর নির্ভর করছে।

তিনি জানান, প্রত্যর্পণ একটি বিচারিক এবং রাষ্ট্রীয় প্রক্রিয়া। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এবং আদালত সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা ও প্রমাণাদি যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। ইন্টারপোলে রেড নোটিশ জারি বা গ্রেফতারের মাধ্যমেই কোনো ব্যক্তির প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। কিংবা যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছ বা লঘু প্রকৃতি বা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর, ক্ষেত্রমত, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং তার। রাখা, নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটক করা প্রতিরোধ বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র ব্যবহার করা।

বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এ বিষয়ে জাতীয় সংসদে একই ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, এটি একটি রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া, যা আদালতের পর্যালোচনার অধীন। মূলত পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার লক্ষ্যে ১৯৭৪ সালের ‘বন্দি প্রত্যর্পণ আইন’ অনুযায়ী এই চুক্তিগুলো কার্যকর হয়। বাংলাদেশের বর্তমানে কেবল ভারত ও থাইল্যান্ডের সঙ্গে এমন কার্যকর বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের এই বিশেষ চুক্তিটি ২০১৩ সালের জানুয়ারিতে সম্পাদিত হয়েছিল। পরবর্তী সময়ে ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়, যেখানে বলা হয়েছে যে অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে আর আলাদাভাবে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে হবে না; শুধুমাত্র সংশ্লিষ্ট আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা দেখালেই তা বৈধ অনুরোধ হিসেবে গণ্য হবে। অতীতে এই চুক্তির মাধ্যমেই বাংলাদেশ অনুপ চেটিয়াকে এবং ভারত নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের আসামি নূর হোসেনকে হস্তান্তর করেছিল। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড।

তবে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনি বিশ্লেষক ও বিশেষজ্ঞরা চুক্তির ৬ নম্বর ধারা নিয়ে প্রশ্ন তুলছেন। তার সমর্থকদের দাবি, এই ধারার কারণেই তাকে প্রত্যর্পণের সুযোগ ভারতের আইনে নেই। ওই ধারায় বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের আবেদন করা হয়েছে তা যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে। অর্থাৎ অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে হলে ভারত তা ফিরিয়ে দিতে পারে। শেখ হাসিনার সমর্থকরা অনেকেই চুক্তির ৬ নম্বর ধারাটিকে সামনে নিয়ে এসেছেন।

অবশ্য চুক্তির ওই একই অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের কিছু ব্যতিক্রমও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হত্যা, পরিকল্পিতভাবে মানুষের জীবন বিপন্ন করার মতো বিস্ফোরণ ঘটানো, আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ ব্যবহার, জিম্মি করা, অপহরণ কিংবা গুরুতর সম্পত্তির ক্ষতি করার মতো অপরাধগুলো কোনোভাবেই ‘রাজনৈতিক’ বলে গণ্য হবে না। এ ধরনের অপরাধে অভিযুক্তদের প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা কঠিন হতে পারে।

চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, যেসব অপরাধের জন্য অন্তত এক বছর মেয়াদের কারাদণ্ডের বিধান রয়েছে, সেগুলোই মূলত প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এমনকি কর বা রাজস্ব সংক্রান্ত কিংবা আর্থিক প্রকৃতির অপরাধ হলেও তা এই চুক্তির আওতায় পড়ে। তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, অপরাধটি সংঘটনকারী কার্যকলাপ অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের ভূখণ্ডে হোক বা অন্য কোথাও, তার বিচারিক ফলাফল যদি অনুরোধকারী রাষ্ট্রের আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হয়, তবে প্রত্যর্পণ মঞ্জুর করা সম্ভব। কিন্তু ওই চুক্তিতেই আসলে বলা আছে যে এখানে প্রত্যর্পণ সম্ভব হবে কিনা। এতে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝাবে, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়। এর মধ্যে আছে – উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্র যে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেসব চুক্তির অধীন বাধ্যবাধকতা অনুযায়ী যেসব কাজ বা কাজ থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তিযোগ্য, হত্যা, অনিচ্ছাকৃতভাবে হত্যা বা অপরাধমূলক নরহত্যাসহ কয়েকটি বিষয়।

ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের কথা বললেও ভারত সরকার কেবল আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। ভারতে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলছেন, চুক্তির ভেতরেই বলা আছে যে ‘প্রত্যর্পণ’ কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে হবে না।

চুক্তির বিভিন্ন শর্ত ও সীমাবদ্ধতার কারণে ভারতের পক্ষে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তবে শেখ হাসিনা নিজেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করায় পুরো বিষয়টি বর্তমানে এক নতুন আইনি ও কূটনৈতিক মোড় নিয়েছে।

চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য ভিত্তিসমূহ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা আইনি লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি?

আপডেট সময় : ১০:২৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬