ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করেছে সরকার। আজ রাজধানী ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানবতাবিরোধী সব অপরাধের বিচার কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, আমরা সেই প্রতিশ্রুতি পূরণের পথেই রয়েছি। তবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া সম্পর্কে তিনি সরাসরি কোনো হস্তক্ষেপ করবেন না জানিয়ে বলেন, একটি স্বাধীন তদন্ত দল ও প্রসিকিউশন তাদের নিয়ম অনুযায়ী কাজ করছে। যখন প্রয়োজন হবে, তারা যথাযথ ব্যবস্থা নেবেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে সব আইনি প্রস্তুতি শেষ। এখন বাকি বিষয়গুলো সংশ্লিষ্টদের ওপর নির্ভর করছে। তিনি আরও বলেন, এক্সট্র্যাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে, যা একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া। এ ধরনের মামলায় দেরি করানোর সুযোগ নেই এবং বিশেষ আইনের মাধ্যমে বিচার হবে বলে তিনি জানান।

আইনমন্ত্রী উল্লেখ করেন, শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন। এছাড়া সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭৩ সালে তার বাবার আমলে করা সংবিধানে স্পষ্ট বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না। এটি তাদেরই করা আইন, যা এখনো কার্যকর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬