ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা, জমি দখল ও হামলার অভিযোগ ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের অনুমোদন

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

  • আপডেট সময় : ১০:৫০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা প্রত্যাশা করছে ভারত। একইসঙ্গে ক্ষমতাচ্যুত এই নেত্রীকে তার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আইনি লড়াই বা আপিল করার সুযোগ প্রদানের শর্ত দিয়েছে নয়াদিল্লি। ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাফ এই তথ্য প্রকাশ করেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনা সামরিক বিমানে ভারতে আশ্রয় নেন। দুই বছরেরও বেশি সময় পর তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। দ্বিতীয় শর্তটি ২০২৪ সালের অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগে হাসিনার সাজা সংক্রান্ত। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ।

ভারতের সরকারি পরিকল্পনা অনুযায়ী, হাসিনা দেশে ফিরলে পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হওয়া বাঞ্ছনীয়। এটি আকাশ বা স্থলপথে হতে পারে। প্রয়োজনে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে অথবা স্থল সীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এই লজিস্টিক প্রস্তুতির সব ধরনের সহযোগিতা করতে নয়াদিল্লি প্রস্তুত। এদিকে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল হাসিনার ফেরা নিয়ে ভারতের শর্তাবলি সম্পর্কে জানতে চাওয়া হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বা ভারত কোনো দেশই এই শর্তগুলোর কথা নিশ্চিত করেনি। তাকে নতুন করে বিচারের মুখোমুখি করারও সুযোগ দেয়ার কথা বলেছে ভারত।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। যদিও তিনি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। ভারত চাইছে, ঢাকা যেন তাকে আইনি সুরক্ষা দেয় এবং জুলাই গণহত্যার অভিযোগগুলো আন্তর্জাতিক ও গণমাধ্যমের নজরদারিতে নতুন করে বিচার করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জেনেশুনে কারও মৃত্যুদণ্ড কার্যকরের জন্য তাকে হস্তান্তর করা ভারতের পক্ষে সম্ভব নয়।

হাসিনা নিজেই তার ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। গত ৯ই নভেম্বর ব্রিটিশ এক ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য চিঠি পাঠান তিনি। দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। রয়টার্সের তথ্যমতে, বাংলাদেশ সরকার তার এই আবেদন প্রত্যাখ্যান করেছে। এরপর হাসিনা রয়টার্সকে জানান, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

ডিসেম্বরের পরিকল্পনা ঘোষণার আগেই ভারতীয় কর্মকর্তারা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। এর অংশ হিসেবে গত ৬ই অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন। যদিও সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টিকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক বলে দাবি করা হয়, তবে একটি সামরিক সূত্র জানিয়েছে, সেখানে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকার বিষয়টি আলোচনায় ছিল।

অন্যদিকে, শুক্রবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, অন্য দেশগুলো হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়, তাই বাংলাদেশই তার শেষ গন্তব্য। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং ভারতীয় কর্মকর্তাদের মতে তার ডিসেম্বরে ফেরা কার্যত অসম্ভব।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

আপডেট সময় : ১০:৫০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬