ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকে না গিয়েই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, দায়ী আওয়ামী লীগ রামপুরায় ইন্টারনেট অফিসে চাঁদাবাজির হামলা, গুলিবিদ্ধ দুই কর্মচারী টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে টাঙ্গাইলে ছেলের সর্বোচ্চ সাজা এসপি জাহাঙ্গীরের দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে হামলা চালিয়েছে নিষিদ্ধ আ.লীগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্তে বাড়ছে নজরদারি ডিসেম্বর নিয়ে বড় নাশকতার আশঙ্কা দেখছে না এসআরবি ঝালকাঠিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

  • আপডেট সময় : ১০:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপর হামলা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৫ নভেম্বর) বিকালে এ হামলার ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য যে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক তাণ্ডব চালায়। তারা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। এ সময় তারা পুলিশের একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতা চালান।

সহিংসতার ওই ঘটনায় গত ১৩ নভেম্বর বিকেলে এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি প্রায় ২ হাজার জনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১০:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬