ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুটি নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার রাষ্ট্রদূত পদে সেনাবাহিনীর দুই মেজর জেনারেলের নিয়োগ নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করল দুর্বৃত্তরা ব্যাংকে না গিয়েই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, দায়ী আওয়ামী লীগ রামপুরায় ইন্টারনেট অফিসে চাঁদাবাজির হামলা, গুলিবিদ্ধ দুই কর্মচারী টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

দুটি নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

  • আপডেট সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এক সভায় নিকার এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলো গ্রহণ করে।

নতুন অনুমোদিত থানাগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার জেলার চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরী থানা’ এবং বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’। একই সঙ্গে বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে মিল রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের বিষয়টিও অনুমোদন পেয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরের সদর উপজেলা থেকে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক দপ্তর মটবী ও চরচামিতা মৌজা থেকে সরিয়ে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তর করা হবে। একইভাবে মুরাদনগর থেকে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে, পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হবে।

নিউজটি শেয়ার করুন

দুটি নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

আপডেট সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬