জেফরি এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন দাবি ফরেনসিক বিশেষজ্ঞের
- আপডেট সময় : ১২:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 9
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। একজন ফরেনসিক বিশেষজ্ঞ দাবি করেছেন যে, এটি কোনো আত্মহত্যার ঘটনা ছিল না, বরং পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের নথি ও বিভিন্ন ছবি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বিবিসি নিউজ নাইটের সাথে আলাপকালে অধ্যাপক মাইকেল ফ্রিম্যান এ অভিমত ব্যক্ত করেন। মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাও এর মধ্যে রয়েছে। ফ্রিম্যানের দাবি, এপস্টেইনের শরীরে হামলার বেশ কিছু চিহ্ন রয়েছে। অন্যদিকে, এপস্টেইনের ময়নাতদন্ত করা চিকিৎসক যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়কে জানিয়েছিলেন, তার শরীরের আঘাতগুলো শ্বাসরোধ করে হত্যার চেয়ে ফাঁসিতে আত্মহত্যার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
অধ্যাপক ফ্রিম্যান পুলিশি হেফাজতে মৃত্যুর বিভিন্ন ঘটনায় বিশেষজ্ঞ হিসেবে কাজ করার জন্য পরিচিত।
তার ভাষ্যমতে, এপস্টেইনের শরীরের আঘাতের ধরন এবং মরদেহ পাওয়ার পরিস্থিতির মধ্যে কোনো যৌক্তিক মিল খুঁজে পাওয়া যায় না।
তার ধারণা, পেছন থেকে গলা চেপে শ্বাসরোধ করার পর বিছানার উপরের অংশে দেহটি ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। বিশেষ করে এপস্টেইনের গলায় থাকা নখের আঁচড় এবং কাঁধের গভীর রক্তক্ষরণ ও মুখে আঘাতের চিহ্নগুলো হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে বলে তিনি মনে করেন। এপস্টেইনের গলায় ফাঁসের দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্নও দেখতে পেয়েছেন বলে দাবি করেন তিনি। তবে একটি সমঝোতার কারণে সে সময় কঠোর কারাদণ্ড থেকে রেহাই পান তিনি।
যদিও এই দাবি নতুন উত্তেজনার সৃষ্টি করেছে, তবে ২০১৯ সালের ১০ আগস্ট ঘটনার পর ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. বারবারা স্যাম্পসন এটিকে আত্মহত্যা বলেই রায় দিয়েছিলেন। তখনকার প্রতিবেদনে বলা হয়েছিল, এপস্টেইনের শরীরে পাওয়া ক্ষতগুলো আত্মহননের প্রক্রিয়ার সাথেই সামঞ্জস্যপূর্ণ। এছাড়া ওই সময়কার তদন্তে কোনো ধস্তাধস্তির প্রমাণ বা আত্মরক্ষামূলক ক্ষত পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল।
ফ্রিম্যান নিজে অবশ্য এপস্টেইনের মরদেহ প্রত্যক্ষ করেননি। এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইনের সরবরাহকৃত ময়নাতদন্তের নথি ও ছবির ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। উল্লেখ্য, মার্ক এপস্টেইন শুরু থেকেই দাবি করে আসছেন যে তার ভাইকে হত্যা করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ ফ্রিম্যান জোর দিয়ে বলেছেন, তার এই বিশ্লেষণ সম্পূর্ণ স্বাধীন এবং কোনো পক্ষ থেকে এর জন্য অর্থ নেওয়া হয়নি। তবে তার গবেষণা এখনো সমকক্ষ কোনো বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচিত হয়নি। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে নিজের বিশ্লেষণ তুলে ধরার পর এপস্টেইনের মৃত্যুর বিষয়ে গবেষণা ও নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি প্রকাশ করেন তিনি। নিজের বক্তব্যকে ষড়যন্ত্রতত্ত্ব বলে উড়িয়ে দেওয়ার সমালোচনার জবাবে ফ্রিম্যান বলেন, তার বিশ্লেষণ সবাই যাচাই করতে পারেন। কোথাও ভুল থাকলে তা দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।
বিচার বিভাগের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর ঘটনার দিনই কারাগারের কর্মীরা তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর বাঁচানোর চেষ্টা করেছিলেন। এছাড়া ঘটনার মাসখানেক আগেই এপস্টেইনকে আত্মহত্যা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এই বিষয়গুলো নিয়েও ফ্রিম্যান সংশয় প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, এমন স্পর্শকাতর মৃত্যুর ক্ষেত্রে মরদেহ নামানোর আগে পর্যাপ্ত আলোকচিত্র বা প্রমাণের কেন অভাব ছিল।
এপস্টেইনের মৃত্যুর নেপথ্যে কারা থাকতে পারে, সে বিষয়ে নিজের কোনো সুনির্দিষ্ট মন্তব্য নেই বলে জানিয়েছেন ফ্রিম্যান। তার কাজ কেবল শারীরিক আলামতগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া। নিজের বিশ্লেষণের সত্যতা নিয়ে তিনি আত্মবিশ্বাসী এবং প্রয়োজনে তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এর আগে বলেছিলেন, এপস্টেইনর মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণের বিষয়ে তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। তার মতে, কোনো ফাঁস বা বাঁধার উপকরণ দিয়ে এপস্টেইনর গলা চেপে ধরা হয়েছিল। আমার কাছে এর একমাত্র ব্যাখ্যা হলো, এটি হত্যাকাণ্ড।’।
উল্লেখ্য, ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের দায়ে এপস্টেইন দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরবর্তী সময়ে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে যৌন পাচার চক্র পরিচালনার অভিযোগে ২০১৯ সালে তাকে পুনরায় মামলার মুখোমুখি হতে হয়। বিচার শুরুর আগেই নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে তার মৃত্যু ঘটে। বর্তমানে এই ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি নতুন মোড় নিলেও, আইনগতভাবে এখন পর্যন্ত কোনো নতুন সিদ্ধান্ত বা সরকারি স্বীকৃতি সামনে আসেনি। এর ১১ বছর পর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে নতুন করে মামলা হয় তার বিরুদ্ধে।

























