সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ ও পোশাকশ্রমিকদের সংঘর্ষ
- আপডেট সময় : ১২:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 8
কয়েকদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার পর আবারো উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। মূলত পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভে নামেন। এ সময় সাভারের হেমায়েতপুরে বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামলে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মঙ্গলবার সকাল থেকে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, স্টারলিং গ্রুপের এই কারখানা বাদে অন্য কোনো প্রতিষ্ঠানে সমস্যা নেই। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে একই সময়ে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করে বেরিয়ে আসেন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানেও পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়লে উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেন। শুধু এই একটি (স্টারলিং গ্রুপ) কারখানার শ্রমিকেরাই ঝামেলা করছেন।
উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশসহ বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও পরবর্তীতে কিছু কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
























