ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা, জমি দখল ও হামলার অভিযোগ ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের অনুমোদন ট্রাইব্যুনালে খুনি জিয়ার দম্ভ ও সরকারের ব্যর্থতা নিয়ে শিবিরের ক্ষোভ শর্তহীন সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন সিনেটর এল-সায়েদের ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব অভিজ্ঞতা অর্জনে ডিআইআইটির শিক্ষার্থীদের শিল্প সফর

প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করল আরআইএসএসসি

  • আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 12
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের নতুন তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে প্রথমবারের মতো ইতিহাসে নজিরবিহীনভাবে পাঁচজন রাষ্ট্র ও সামরিক নেতাকে যৌথভাবে শীর্ষস্থান দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়েছে।

তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রথম স্থানের এই বিশেষ বিন্যাসের ফলে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান বাদ রাখা হয়েছে এবং চতুর্থ স্থান থেকে ক্রমতালিকা শুরু হয়েছে।

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। শীর্ষ দশে থাকা অন্য ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি (সপ্তম), ইয়েমেনের ধর্মীয় নেতা ওমর বিন হাফিজ (অষ্টম), আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়্যেব (নবম) এবং মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ আবদুল্লাহ বিন বাইয়্যাহ (দশম)। শীর্ষ দশে আরও রয়েছেন পাকিস্তানের ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি (৭), ইয়েমেনের ধর্মীয় নেতা ওমর বিন হাফিজ (৮), আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়্যেব (৯) এবং মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ আবদুল্লাহ বিন বাইয়্যা। শীর্ষ দশে আরও রয়েছেন পাকিস্তানের ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি (৭), ইয়েমেনের ধর্মীয় নেতা ওমর বিন হাফিজ (৮), আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়্যেব (৯) এবং মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ আবদুল্লাহ বিন বাইয়্যাহ (১০)।

তালিকায় ১১ থেকে ২৫তম স্থানে ধারাবাহিকভাবে রয়েছেন আলী আল-সিস্তানি, মোহাম্মদ বিন জায়েদ, আনোয়ার ইব্রাহিম, ষষ্ঠ মোহাম্মদ, সালমান আল-ওদা, প্রাবোও সুবিয়ান্তো, আবদুল-মালিক আল-হুতি, মাহমুদ মাদানি, সোকোটোর সুলতান মুহাম্মাদু সাআদু আবুবকর তৃতীয়, ইব্রাহিম কালিন, ইয়াহিয়া চোলিল স্তাকুফ, আবদেল ফাত্তাহ আল-সিসি, আলী গোমা, হাবিব আলী আল-জিফরি এবং হামজা ইউসুফ। সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক সূচক, জনমত, সামগ্রিক অবদান এবং বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তবে এই তালিকাভুক্ত ব্যক্তিদের কোনো নির্দিষ্ট মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন নেই বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করল আরআইএসএসসি

আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬