ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কিশোরগঞ্জে ৩০০ খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর চায়ের আড্ডায় সাড়া সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ ও পোশাকশ্রমিকদের সংঘর্ষ জেফরি এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন দাবি ফরেনসিক বিশেষজ্ঞের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ব্রেক্সিটের ব্যর্থতা স্বীকার করে ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান বার্নহ্যাম ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার কার্চ সেতু ক্ষতিগ্রস্ত, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হচ্ছে সরকারের ঋণের বোঝা ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা

কিশোরগঞ্জে ৩০০ খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর চায়ের আড্ডায় সাড়া

  • আপডেট সময় : ১২:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘মিড দ্য প্লেয়ার’ কর্মসূচি। সোমবার বিকালে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। মাঠটি যেন খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়েছিল। উপজেলার প্রত্যন্ত এলাকা হতে প্রায় ৩ শতাধিক খেলোয়ার জড়ো হয় স্টেডিয়াম মাঠে। নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ মিড দ্য প্লেয়ারে ব্যাপক সাড়া পড়েছে। চায়ে চুমক দিতে দিতে খেলোয়ার ও ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয় খেলোয়াড়রা।

অনুষ্ঠানে ইউএনও আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হয়ে খেলোয়াড়দের সঙ্গে চায়ের আড্ডায় মেতে ওঠেন। চা পান করতে করতেই তারা খেলোয়াড়দের সঙ্গে সরাসরি পরিচিত হন এবং খেলার সরঞ্জাম ও মাঠের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত কথা শোনেন। খেলোয়াড়দের উত্থাপিত সমস্যাগুলো শুনে তাৎক্ষণিকভাবে তা সমাধানের উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন ইউএনও।

পরিচিতি পর্ব শেষে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, গ্রামীণ মাঠগুলো যেন খেলোয়াড়দের নিয়মিত পদচারণায় মুখরিত থাকে। খেলাধুলার প্রসারে প্রশাসন সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। গ্রামের প্রতিটি মাঠ যেন তোমাদের পথচারণায় মুখরিত থাকে। খেলাধুলায় ভরে উঠে মাঠ সে প্রত্যাশা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাকছুদার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে ৩০০ খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর চায়ের আড্ডায় সাড়া

আপডেট সময় : ১২:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬