ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে হামলার ভিডিও ধারণ করায় যুবকের প্রাণহানি বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ সিরাজগঞ্জে স্ত্রীকে প্রাণনাশের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড স্বৈরাচারের সিন্ডিকেটে শ্রমবাজার বন্ধ ছিল, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬টি নতুন প্রকল্প অনুমোদন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এস্তোনিয়ার সহায়তায় ডিজিটাল ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত করবে বাংলাদেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই বাসে অগ্নিকাণ্ড: ঘুমন্ত হেলপারের মৃত্যু

  • আপডেট সময় : ১০:০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে মঙ্গলবার দিনগত রাত পৌনে ৪টার দিকে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামের এক হেলপার প্রাণ হারিয়েছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর এলাকায়। স্থানীয়ভাবে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাস দুটি ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে বাসগুলোতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত তৎপর হয়ে ওঠেন এবং আশেপাশের বাসে থাকা অন্যান্য ঘুমন্ত যাত্রীদের ডেকে তুলে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হেলপারের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান এই অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রমতে, লিসা পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম সরদার এবং বাহক পরিবহনের মালিক ঝালকাঠির বাসিন্দা অমিত পাল। এ ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই বাসে অগ্নিকাণ্ড: ঘুমন্ত হেলপারের মৃত্যু

আপডেট সময় : ১০:০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬