নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড
- আপডেট সময় : ১২:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 0
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধ ড্রেজার, বালু উত্তোলন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। গত ২২ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রশাসনের এই সাহসী পদক্ষেপে অপরাধীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গত ২২ সেপ্টেম্বর এ উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি এলাকায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। উপজেলা প্রশাসনের এমন সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে অবৈধ ড্রেজার মালিক ও অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ একে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে একাধিক স্থানে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার বোর্ড অফিস ব্রিজ এলাকায় অবৈধ বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই দিন ৯ নম্বর ওয়ার্ডে চালানো অভিযানে দুটি ড্রেজার ও ৭০-৮০টি পাইপ জব্দ করে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য আড়াই থেকে তিন লাখ টাকা।
অভিযান চলাকালে বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে অনুমতি ছাড়া জমি ভরাট ও বালু সরবরাহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৮০টি পাইপলাইন নষ্ট করা হয়েছে। নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে অবৈধ মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। সেখানে প্রায় ১ লাখ টাকা মূল্যের ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল বিনষ্ট করা হয়। এছাড়া নান্দুয়া এলাকায় আইন অমান্য করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নান্দুয়া এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর আওতায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামেও বিশেষ অভিযান চালানো হয়। সেখানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ এবং অপর তিনটি ড্রেজার মেশিন সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
ড্রেজার ও মাটি ব্যবসার পাশাপাশি ভোক্তা অধিকার ও মাদক নির্মূলেও কঠোর পদক্ষেপ নিয়েছেন ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। বাঙ্গরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নবীনগর পৌরসভার খাজানগর এলাকায় এক মাদকসেবনকারীকে ১০০ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসব অভিযানে নবীনগর থানা পুলিশ, ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা নিয়মিত সহযোগিতা করেছেন। পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ড্রেজার পাইপ ও সরঞ্জাম ধ্বংস করার পাশাপাশি বেশ কয়েকজন অপরাধীকে অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, অবৈধ ড্রেজার, ভোক্তা অধিকার লঙ্ঘন ও মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান রয়েছে। যত প্রভাবশালীই হোক না কেন, এ বিষয়ে কোনো আপস করা হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

























