ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচারের সিন্ডিকেটে শ্রমবাজার বন্ধ ছিল, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬টি নতুন প্রকল্প অনুমোদন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এস্তোনিয়ার সহায়তায় ডিজিটাল ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত করবে বাংলাদেশ স্বর্ণালংকারের লোভে মাকে মৃত্যুর ঘটনা, ছেলেসহ গ্রেপ্তার তিন সাভারে শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে আতঙ্ক, ৩০ কারখানা বন্ধ সিরাজগঞ্জে মাদক মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বর্ণালংকারের লোভে মাকে মৃত্যুর ঘটনা, ছেলেসহ গ্রেপ্তার তিন

  • আপডেট সময় : ০২:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ ওই বাড়ি থেকে নিহতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। নিহত মতিফুল বেগম রামকান্তপুর গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় ছেলে আশরাফ আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

  • নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০)।
  • আশরাফের সহযোগী ও একই গ্রামের বাসিন্দা ময়েন প্রামাণিকের ছেলে আব্দুর রহিম (২২)।
  • স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

উল্লাপাড়া মডেল থানার এসআই সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে স্বর্ণালংকারের লোভে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়টি উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন

স্বর্ণালংকারের লোভে মাকে মৃত্যুর ঘটনা, ছেলেসহ গ্রেপ্তার তিন

আপডেট সময় : ০২:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬