ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ সিরাজগঞ্জে স্ত্রীকে প্রাণনাশের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড স্বৈরাচারের সিন্ডিকেটে শ্রমবাজার বন্ধ ছিল, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬টি নতুন প্রকল্প অনুমোদন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এস্তোনিয়ার সহায়তায় ডিজিটাল ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত করবে বাংলাদেশ স্বর্ণালংকারের লোভে মাকে মৃত্যুর ঘটনা, ছেলেসহ গ্রেপ্তার তিন

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ

  • আপডেট সময় : ০৬:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি ‘ওয়াই-ফাই ৮’ উন্মোচন করেছে বিশ্বের অন্যতম নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশন প্রতিষ্ঠান টিপি-লিংক। এই নতুন প্রযুক্তির পাশাপাশি দেশে নেটওয়ার্ক প্রকৌশলী এবং প্রযুক্তি পেশাজীবীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওমাডা এক্সপার্ট’ নামে একটি বিশেষ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে এই প্রযুক্তি ও কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশের বাজারে টিপি-লিংকের জাতীয় পরিবেশক হিসেবে কাজ করা এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। এছাড়া টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বিশ্বের আধুনিকতম ওয়াই-ফাই প্রযুক্তি হিসেবে ওয়াই-ফাই ৮ বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই প্রযুক্তি ব্যবহারের মাইলফলক স্পর্শ করল, যা দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য একটি বড় অর্জন। অন্যদিকে ব্রায়ান ডং জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগের ব্যাপারে তারা অত্যন্ত আগ্রহী। এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান বাংলাদেশের বাজারে আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

টিপি-লিংকের ভাষ্য অনুযায়ী, ওয়াই-ফাই ৮ মূলত ওয়্যারলেস সংযোগের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা এবং ধারাবাহিক কর্মক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। ‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ বা অতি-উচ্চ নির্ভরযোগ্যতা নীতির ভিত্তিতে উদ্ভাবিত এই প্রযুক্তিটি ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরবচ্ছিন্ন সংযোগ ও বিস্তৃত কভারেজ নিশ্চিত করবে। একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সংযোগের স্থিতিশীলতা রক্ষা এবং বিভিন্ন ডিজিটাল সেবায় নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করা এই প্রযুক্তির মূল লক্ষ্য।

প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রবর্তিত ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি সম্পর্কে আয়োজকরা জানান, এটি শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের আইটি প্রকৌশলীদের সক্ষমতা বাড়াতে টিপি-লিংক বড় অঙ্কের বিনিয়োগ করছে। এই কর্মসূচির আওতায় ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ নিয়মিত কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নের সুযোগ দেবে। এর মাধ্যমে দেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরি করা হবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রযুক্তি পণ্য বিপণনকারী তিন শতাধিক স্বত্বাধিকারী ও শীর্ষ কর্মকর্তা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত টিপি-লিংক বিশ্বজুড়ে নেটওয়ার্কিং ডিভাইস সরবরাহে কাজ করছে, আর বাংলাদেশে দুই দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তি পণ্য পরিবেশনে সক্রিয় রয়েছে এক্সেল টেকনোলজিস লিমিটেড। স্থানীয় পর্যায়ে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং প্রযুক্তি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ

আপডেট সময় : ০৬:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬